আন্তর্জাতিক নারী দিবস ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে “অধিকার, ন্যায় ও কর্ম সকল নারী ও মেয়েদের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে DCF খিলগাঁওস্থ পল্লিমা সংসদে একটি অন্তর্ভুক্তিমূলক র্যালি ও আলোচনা সভা আয়োজন করে।
উক্ত আয়োজনে নারী অধিকার, সমতা, নিরাপদ কর্মপরিবেশ এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং প্রতিবন্ধী নারী ও পুরুষের সক্রিয় উপস্থিতি আজকের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
আমরা বিশ্বাস করি, নারীর ক্ষমতায়নই টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে পারি, যেখানে সকল নারী ও মেয়েরা তাদের অধিকার, মর্যাদা ও সম্ভাবনা পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে।
এই গুরুত্বপূর্ণ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকল অংশীদার, সহযোগী এবং অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
#InternationalWomensDay2026
#RightsJusticeAction
#GenderEquality
#DCF
#WomenEmpowerment
