.
ডিসিএফ কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ![]()
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিসিএফ পরিবারের সকল কর্মীদের মাঝে বিশেষ ঈদ উপহার (খাদ্য সামগ্রী) প্রদান করা হয়। কর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং তাদের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার স্বীকৃতি স্বরূপ এই উদ্যোগ গ্রহণ করা হয়।
ডিসিএফ-এর নির্বাহী পরিচালক জনাব Nasrin Jahan সকল কর্মীদের পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ ও সৌহার্দ্য আমাদের পারস্পরিক সহযোগিতা, সম্মান ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে।
ডিসিএফ পরিবারের সদস্যরাও এই উদ্যোগের জন্য কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
