কর্মক্ষেত্র সবার জন্য সমান হলে হবে না, হতে হবে সবার জন্য প্রবেশযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক

Spread the love

.

একজন প্রতিবন্ধী ব্যক্তি চাকরি পেলেন। কিন্তু অফিসে প্রবেশের সুবিধা নেই, লিফট ব্যবহার করা কঠিন, কম্পিউটারে স্ক্রিন রিডার কাজ করে না, গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অ্যাক্সেসিবল নয়, নেই ব্রেইল সাইনেজ বা ট্যাকটাইল নির্দেশনা। ফলে কর্মক্ষেত্রে উপস্থিত থাকলেও তিনি তার দক্ষতা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটানোর সুযোগ থেকে বঞ্চিত হন।

অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র শুধু নিয়োগের মাধ্যমে তৈরি হয় না। এটি গড়ে ওঠে এমন একটি পরিবেশের মাধ্যমে, যেখানে প্রত্যেক কর্মী তার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সহায়তা ও সুযোগ পায়।

প্রতিবন্ধী ব্যক্তিরা করুণা বা সহানুভূতি চান না। তারা চান এমন একটি কর্মপরিবেশ, যেখানে তাদের সক্ষমতা, দক্ষতা ও অবদানকে মূল্যায়ন করা হবে এবং কাজ করার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হবে।

একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিত করতে প্রয়োজন—
✔️ প্রবেশগম্য অবকাঠামো
✔️ অ্যাক্সেসিবল প্রযুক্তি ও তথ্য
✔️ সহায়ক কর্মপরিবেশ
✔️ বৈষম্যমুক্ত নীতি ও চর্চা
✔️ সমান সুযোগ ও মর্যাদার নিশ্চয়তা

🎬 ভিডিওটি তৈরি করেছেন SHIFT – Voice of Change Campaign-এর ক্যাম্পেইনাররা, SWOCCHAAR Project-এর আওতায়।

Youtube Link: https://youtu.be/6DwGCkadsK4

আসুন, এমন কর্মক্ষেত্র গড়ে তুলি যেখানে সবার জন্য সমান মর্যাদা, সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত হয়। ভিডিওটি দেখুন, ভাবুন এবং শেয়ার করুন।

#VoiceOfChange #SHIFTCampaign #SWOCCHAAR #InclusiveWorkplace #Accessibility #DisabilityInclusion #ReasonableAccommodation #DisabilityRights #EqualOpportunity #DCF

Leave a Comment