২ এপ্রিল, বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ 
এই উপলক্ষে ডিসিএফ একটি আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক জনাব নাসরিন জাহানসহ ডিসিএফ-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে নিবন্ধ পাঠ ও মতামত প্রদান করেন। অনুষ্ঠানে একজন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তার অভিভাবক উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন, যা সকলের জন্য ছিল অনুপ্রেরণাদায়ক।
এবারের প্রতিপাদ্য:
“অটিজম ও মানবতা,
প্রতিটি জীবনেরই মূল্য আছে।”
অটিজম কোনো রোগ নয়; এটি এক ধরনের নিউরোডেভেলপমেন্টাল ভিন্নতা। অটিজমে আক্রান্ত শিশুরাও আমাদের মতোই স্বপ্ন দেখে, অনুভব করে। তাদের প্রয়োজন শুধু একটু বোঝাপড়া, ভালোবাসা ও সহমর্মিতা।
চলুন আমরা সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি শিশু তার নিজস্ব দক্ষতা নিয়ে সম্মানের সাথে বাঁচতে পারে। অটিজম সম্পর্কে সচেতন হই, কুসংস্কার ভাঙি এবং তাদের পাশে দাঁড়াই।
